ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই সোনিয়া জামিনে মুক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 February, 2023, 10:06 AM
সর্বশেষ আপডেট: Saturday, 4 February, 2023, 10:20 PM

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই সোনিয়া জামিনে মুক্ত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই সোনিয়া জামিনে মুক্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও গুজব ছড়ানোর দায়ে রাজবাড়ীতে গ্রেফতার হওয়া মহিলা দল নেত্রী ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) জামিনে মুক্তি পেয়েছেন।

দীর্ঘ ৪ মাস পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হলে তার সিনিয়র রাজনৈতিক সহকর্মী ও নেতারা ফুলের মালা দিয়ে তাকে  বরণ করে নেন।

বিষয়টি বৃহস্পতিবার রাতে যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা কারাগারের জেলার মোহাম্মদ হুমায়ন কবির খান।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও গুজব ছড়ানোর দায়ে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গার নিজ বাসা থেকে তাকে ৪ মাস আগে তাকে গ্রেফতার করা হয়েছিলে। এ মামলার বাদী ছিলেন রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মো. সামসুল আরেফিন চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status