|
বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা শনিবার
নতুন সময় প্রতিনিধি
|
![]() এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা শনিবার আগামী শনিবার সকাল ৯ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলার মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সংবর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান। ২০০৬ সাল থেকে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছেন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা প্রদান উপলক্ষে সালেহা ইমারত ফাউন্ডেশন প্রদত্ত নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়েছে। বাগমারার যে সকল শিক্ষার্থী উপজেলার বাইরে লেখাপড়া করে জিপিএ-৫ পেয়েছেন তাদের কেউ সংবর্ধনা প্রদান করা হবে এই অনুষ্ঠানে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
