|
যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার 'আইসিআর' ব্যবহার করবে কনা সফটওয়্যার
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার 'আইসিআর' ব্যবহার করবে কনা সফটওয়্যার বাংলাদেশের অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি কনা সফটওয়্যার ল্যাব বিভিন্ন দেশি এবং বিদেশি ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার তৈরি করে থাকে। ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক একটি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি বেজ্ড ডিপ-টেক স্টার্টআপ, যারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে। ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক-এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মুশফিক মনজুর, এবং কনা সফটওয়্যার ল্যাব -এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, শাহ আলি নেওয়াজ তপু তাদের নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংক্রান্ত সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করেন। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কনা সফটওয়্যার ল্যাব -এর সিনিয়র ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং হাসান মোহাম্মাদ জাহিদুল আমিন এবং হেড অফ সিস্টেম অপারশেন ও সার্ভিস ডেলিভারি জুলফিকার রহমান । ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক-এর পক্ষ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, এবং এইচআর স্পেশালিস্ট অভিজিৎ বড়ুয়া উপস্থিত ছিলেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
