ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়নে আমূল পরিবর্তণ হয়েছে: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 January, 2023, 11:56 PM
সর্বশেষ আপডেট: Sunday, 12 February, 2023, 10:34 AM

আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়নে আমূল পরিবর্তণ হয়েছে: এমপি এনামুল হক

আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়নে আমূল পরিবর্তণ হয়েছে: এমপি এনামুল হক

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারা উপজেলা শুভডাঙ্গা ও বাসুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে শহীদ গোলাম রব্বানী চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। রাজশাহীর মাটি এখন আওয়ামী লীগের ঘাটিকে পরিণত হয়েছে। রাজশাহীর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো ভয়ে চলে না। সবাই এখন ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমের মধ্যে দিয়ে তৃণমূল নেতৃবৃন্দের মাঝে প্রাণের গতি আসবে। আগামী নির্বাচনের ঘিরে উজ্জীবিত হবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী। আসন্ন নির্বাচন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার নির্বাচন। আগামী নির্বাচনে ব্যালোটের মাধ্যমে বিএনপিকে বুঝিয়ে দিবে ভোটাররা। তারা দেশের উন্নয়ন চাই। বিএনপির সময়ে দেশে সন্ত্রাসের রাজত্ব ছিল। সেই সন্ত্রাসীর যুগে মানুষ আর ফিরে যেতে চাই না। শান্তিতে থাকার জন্যই আওয়ামী লীগের বিজয় ঘটাবে ভোটাররা। বিশেষ করে বাগমারাবাসী আর বাংলা ভাই চাই না। প্রধানমন্ত্রীর জনসভাকে সার্থক করার লক্ষ্যে যে প্রস্তুতি নেয়া হয়ে তা সফল হবে। আওয়ামী লীগের গতিশীল উন্নয়নকে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন প্রধান অতিথি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীস আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রস্তুতি সভার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান টুকু, সহ-সভাপতি আহসান হাবিব, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সরকার, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাউন্সিলর হাচেন আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সদস্য জাহেদুর রহিম মিঠু, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, শাহরিয়া আলী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, আব্দুল মজিদ শেখ, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ। 

অপরদিকে সন্ধ্যায় বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জনসভা প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহাঙ্গীর আলম হেলাল, সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status