ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও হারল পিএসজি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 11:51 AM

মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও হারল পিএসজি

মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও হারল পিএসজি

দুই সপ্তাহ ছুটি কাটিয়ে এমবাপ্পের ফেরাটা সুখের হলো না লিগ চ্যাম্পিয়নদের জন্য। রোববার দিবাগত রাতের ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেনের কাছে ১-০ গোলে হেরেছে যায় পিএসজি। বিশ্বকাপের পর এই ম্যাচেই পিএসজি পেয়েছে একসাথে তিন রত্ন- মেসি-নেইমার ও এমবাপ্পে। তবুও রেনের মাঠে লজ্জাজনক হারের স্বাদ পেল ফরাসি ক্লাব পিএসজি। চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের দ্বিতীয় হার।

লিওনেল মেসি ও নেইমারকে শুরুর একাদশে রাখলেও ছুটি কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রাখেন পিএসজি কোচ। বিরতির পর মাঠে নেমে দলকে ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ হারান ফরাসি তারকা। জানলুইজি দোন্নারুম্মা দারুণ কয়েকটি সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচের ২০মিনিটে পিএসজির হয়ে গোলের জন্য প্রথম শট নেন মেসি। ডি-বক্সের সামনে থেকে তার বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে বাইরে চলে যায়। ২৮ মিনিটে রেনের কালিমুন্দোর জোরালো শট ফিরিয়ে দেন পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মা। এর ১৪ মিনিট পর আবারও ইতালিয়ান এই গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় পিএসজি। এরপর আর কোন দলই গোল করতে না পারায় গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও ছন্দে ফিরতে পারেনি পিএসজি। তাই দলকে লড়াইয়ে ফেরাতে ৫৬মিনিটে জোড়া পরিবর্তন আনেন পিএসজি কোচ গালতিয়ের। একিতিকে ও নর্দি মুকিয়েলের উঠিয়ে কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে নামান তিনি। তাতেও লাভ হয়নি ফরাসি জায়ান্টদের। উল্টো ম্যাচের ৬৫ মিনিটে রেনেকে লিড এনে দেন হামারি ত্রাওরে।

পাঁচ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরাতে পারতো পিএসজি। তবে সেই যাত্রায় দারুণ এক সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। মেসির পা থেকে পাওয়া বল উড়িয়ে মারেন গোলবারের ওপর দিয়ে। ম্যাচের বাকি সময়ে আর বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী মাঠ ছাড়েন হার নিয়ে।

ম্যাচ হারলেও ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে মোনাকো চারে ও রেনে আছে পাঁচ নম্বরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status