|
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাকিস্তানি খেলোয়াড়দের শ্রদ্ধা
নতুন সময় ডেস্ক
|
![]() বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাকিস্তানি খেলোয়াড়দের শ্রদ্ধা শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষক, রেফারি, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ ও টুর্নামেন্ট ডিরেক্টররাও উপস্থিত ছিলেন। ঢাকার এই টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিয়েছেন কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপের ২০ জন বালক ও ১৪ জন বালিকা। তাদের সঙ্গে রয়েছেন ১০ জন কোচ ও অভিভাবক। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার গণমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড় ও তাদের অভিভাবকসহ সবাই মিলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা করেছেন। এরপর সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছেন।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
