ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রোনালদোর চতুর্থ স্ত্রী হতে চলা কে এই সেলিনা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 January, 2023, 10:20 AM
সর্বশেষ আপডেট: Saturday, 14 January, 2023, 12:48 PM

রোনালদোর চতুর্থ স্ত্রী হতে চলা কে এই সেলিনা?

রোনালদোর চতুর্থ স্ত্রী হতে চলা কে এই সেলিনা?

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোর সঙ্গে টানা আট বছর চুটিয়ে প্রেম করছেন সেলিনা। তরুণ মডেল ও অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন তিনি।

প্রিয় মানুষের বিয়ের প্রস্তাবে উচ্ছ্বসিত সেলিনা। তাদের বিয়ে হলে এই সুদর্শনী হবেন ৪৮ বছর বয়সি ব্রাজিলের সাবেক স্ট্রাইকারের চতুর্থ ঘরণী।

রোনালদো ও সেলিনার বিয়ের কথা উঠতেই দর্শকদের আগ্রহ মডেলকে নিয়ে। সেলিনা লকসের বয়স ৩২। তিনি ব্রাজিলিয়ান মডেল।

ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স সূত্রে খবর, আট বছর প্রেম করেছেন সেলিনা এবং রোনালদো। চুটিয়ে প্রেম করার পরেই সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো।

রোনালদো যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, সেই খবরটি নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন সেলিনা। তিনি ইনস্টাগ্রামে রোনালদো সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ রোনালদো সেই পোস্টে লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’

জানা গেছে, সেলিনা অল্প বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে। তিনি জনপ্রিয় ‘ভোগ’, ‘দিওর'র মতো বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ৩২ বছর বয়সি সেলিনার ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা তিন লাখেরও বেশি।

প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ সেলিনা লকস। তার সঙ্গে ২০১৫ সালে পরিচিত হয়েছিলেন রোনালদো। পরিচিত হওয়ার পর স্পেনের ইবিজায় রোনালদোর বাসায় যাতায়াত শুরু করেন সেলিনা। এই জুটি এখনও কোনো সন্তান নেননি।

তবে এর আগে ‘কুয়েম’ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে সেলিনা বলেছিলেন, রোনালদোর চার সন্তানকে তিনি নিজের সন্তান হিসেবেই দেখেন, ‘ওরা আমারই সন্তান। বেশ কয়েক বছর আগে রোনালদোর যখন সম্পর্কটা শুরু হলো, ওরা অনেক ছোট ছিল। কাউকে ভালোবেসে সম্পর্ক শুরু করলে তার সবকিছুই মেনে নেওয়া যায়। আমি এই পরিবারকে ভালোবাসি। ওদের সঙ্গে দারুণ সময় কাটছে। এই পরিবারকে জিতে নেওয়ায় গর্ব লাগে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status