ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 December, 2022, 9:46 AM
সর্বশেষ আপডেট: Thursday, 29 December, 2022, 10:02 AM

উরসা মেজর

উরসা মেজর

রূপপুর পারমাণবিক প্রকল্পের পণ্য নিয়ে আসছিল রাশিয়ার জাহাজ ‘উরসা মেজর’। কিন্তু ওই জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সেটিকে বাংলাদেশের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। ঢাকার এই অবস্থানকে ‘একদম গ্রহণযোগ্য নয়’—এমন বার্তা দিয়েছে মস্কো। তবে রাশিয়ার প্রস্তাব গ্রহণ না করে জাহাজটিকে দেশে ফেরত যেতে বলেছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রগুলো বলছে, নিষেধাজ্ঞা থাকা জাহাজ দেশে প্রবেশ করতে দিলে সেই দেশের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে। সেদিক থেকে সরকারের অবস্থান যুক্তিযুক্ত।

সূত্রের তথ্য মতে, গত ২৪ ডিসেম্বর রূপপুর প্রকল্পের পণ্য নিয়ে উরসা মেজরের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু তার দুই দিন আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে ওই জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এ বিষয়ে ‘বিব্রত বোধ’ করছে ঢাকা— এমনটি উল্লেখ করে ওই জাহাজ না ঢোকার সিদ্ধান্তের কথা রাশিয়াকে জানিয়ে দেওয়া হয়। এরপর রাশিয়ান দূতাবাস থেকে একটি কূটনৈতিক পত্রে বাংলাদেশের অবস্থান ‘গ্রহণযোগ্য নয়’ জানানো হয়। পাল্টা জবাবে অবস্থান পরিবর্তন না করার বিষয়টিও মস্কোকে জানিয়ে দেয় ঢাকা।

গত ২২ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলমের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির আলোচনা হয় এবং তাকে ঢাকার সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দেওয়া হয়। এ বিষয়ে একটি সূত্র জানায়, ‘আমরা বিব্রত। নিষেধাজ্ঞা আছে; এমন একটি জাহাজে রাশিয়া পণ্য পাঠাবে, এটি আমরা আশা করিনি।’

জানা যায়, অক্টোবরে ওই পণ্য মোংলা বন্দরে পাঠানোর জন্য বাংলাদেশের অনুমতি চায় রাশিয়া। তখন তারা জানিয়েছিল যে পণ্যবাহী জাহাজের নাম ‘স্পার্টা-৩’। কিন্তু ওই জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা একই জাহাজের নাম পরিবর্তন করে এবং নতুন নাম দেয় ‘উরসা মেজর’। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি জাহাজের একটি নম্বর থাকে, যেটি তারা পরিবর্তন করেনি। ফলে বিষয়টি ধরা পড়ে যায়।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘নিষেধাজ্ঞা বিষয়টি আইনগত। মার্কিন আইন অনুযায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে— এমন জাহাজ ব্যবহার করা করা হলে যারা করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এটি একটি কিছুটা ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়িয়েছিল।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status