ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মোস্তফার বাজিমাত, জামানত হারালেন নৌকার প্রার্থী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 December, 2022, 8:56 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 28 December, 2022, 10:33 AM

মোস্তফার বাজিমাত, জামানত হারালেন নৌকার প্রার্থী

মোস্তফার বাজিমাত, জামানত হারালেন নৌকার প্রার্থী

রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা।
মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ফলাফল ঘোষণা করেন।
লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া রয়েছেন চতুর্থ অবস্থানে। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান।

৪ লাখ ২৬ হাজার ৪৬৯ ভোটের মধ্যে ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। সে হিসাবে জমানত রক্ষার জন্য প্রয়োজন ৩৫ হাজার ১২২ ভোট।  ২২৯টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে ৪৯ হাজার ৮৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান হাতি প্রতীকে ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা মার্কায় পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status