|
ফিফা বিশ্বকাপে মিডিয়া সম্মাননা পেলেন সাংবাদিক কাজী শামীম
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফিফা বিশ্বকাপে মিডিয়া সম্মাননা পেলেন সাংবাদিক কাজী শামীম কাতারের রাজধানী দোহার একটি অভিজাত হোটেলে গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (মিনিস্টার শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিক কাজী শামীম। আরও যারা ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ হোস্ট কান্ট্রি মিডিয়া সাংবাদিক হিসেবে সম্মাননা পেয়েছেন তারা হলেন, 'এখন' টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মানুন,নিউজ টুয়েন্টিফোরের মামুনুর রশিদ,বাংলা টিভির আকবর হোসেন বাচ্চু,আর টিভির এম আকাশ, ডিবিসি নিউজ আমিন বেপারি ও একাত্তর টিভির গোলাম মাওলানা হাজারীসহ মোট সাত জনকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গত ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট সমাপ্তি ঘটে গত ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের জাতীয় আয়োজনের মধ্য দিয়ে। এই দীর্ঘ মাস জুড়ে কাতারে বসবাসরত প্রবাসী গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খবরাখবর প্রচার ও প্রকাশ করেন। যারা সরাসরি ফিফা ফুটবল বিশ্বকাপে কাতার হোস্ট কান্ট্রি মিডিয়া সাংবাদিক হিসেবে নিবন্ধিত ছিলেন। সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন আকাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন,এই অর্জন শুধু আপনাদের নয় পুরো বাংলাদেশের।প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরার পাশাপাশি ফিফার মত এত বড় একটি আন্তর্জাতিক ইভেন্টে মিডিয়া কর্মী হিসেবে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। সেই সাথে আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি। এছাড়া সাংবাদিকদের সব ধরনের সহযোগিতায় দূতাবাস পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য কাজী মোঃ শামীম কুমিল্লা লাকসাম উপজেলার মুদাফরগন্জ উঃ ইউনিয়নের কৃতি সন্তান। এছাড়া তিনি বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সাধারণ সম্পাদক, চ্যানেল24 ও দৈনিক নতুন সময় কাতার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
