|
বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির মহান বিজয় দিবস উদযাপন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মোঃ শহীদ খান। সম্মানিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (এইউএপি) এর প্রেসিডেন্ট ড. মোঃ সবুর খান। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ করিব আহমেদ ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির মহাসচিব ইঞ্জি. মোঃ ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মানানন বলেন, বাংলাদেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারই প্রবীনদের জন্য সর্বোচ্চ পরিমান বয়স্কভাতা, অবসরভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা প্রবর্তন করেছে যাতে প্রবীণরা সুখে শান্তিতে থাকতে পারে। তিনি অঅরো বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত নানাবিধ প্রকল্পের কল্যাণে শিশু থেকে প্রবীন সকলের প্রতি দায়িত্ব পালনে দেশ এখন প্রস্তুত। গৌরবোজ্জ্বল বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় সোসাইটিকে সাধুবাদ জানান এবং সোসাইটির কাজে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ বলেন, প্রবীনদের জন্য বিএসএমএমইউ বেশ কিছু বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে এই সোসাইটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি অন্যান্য হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। ড. মোঃ সবুর খান তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলির পূনঃপ্রবর্তনের উপর গুরুত্ব দেন এবং এক্ষেত্রে সোসাইটির নেতৃবৃন্দকে সুনিদিষ্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রবীনদের অভির্জ্ঞষ্ট তাকে কাজে লাগিয়ে নবীনদেরকে দেশ ও সমাজে ইতবাচক পরিবর্তন আনয়নে ভ’মিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা -১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দীন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের উপর নির্মিত গীতিনাট্য পরিবেশন করে নোয়াখালী শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিকার টিটো মুন্সী, সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য কন্ঠশিল্পী আবু বকর সিদ্দিকসহ আরো অনেকে। ক্যাপশনঃ মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষ্যে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে “বিজয়ের ৫২ বছরঃ প্রবীণদের কল্যাণে করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব আবু আলম মোঃ শহীদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ করিব আহমেদ ভূঞা ও মহাসচিব ইঞ্জি. মোঃ ফজলুল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
