ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারায় অবৈধ ইট ভাটায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 December, 2022, 11:04 PM

বাগমারায় অবৈধ ইট ভাটায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগমারায় অবৈধ ইট ভাটায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর, উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত (২০০৯) আইনের (৬ ধারা) লঘ্ননের দায়ে মোবাইল কোট পরিচালনা করে অবৈধ ইট ভাটায়  ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। দুপুরে বাগমারা থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা বানাইপুরের আবুল কালাম এর অবৈধ ইট পুড়ানোর চুলি উড়িয়ে দেয়া হয়েছে।

একই ভাবে গোবিন্দপাড়ার ইব্রাহীম হোসেনের ইট ভাটা, হাটগাঙ্গোপাড়ায় সুলতান হোসেনের ইট ভাটা ও মোজাম্মেল হকের ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসব অবৈধ ভাবে গড়ে উঠা ভাটা পানি দিয়ে আগুন নিভে দেয়া হয়।

এছাড়া ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। অভৈধ ইট ভাটা, ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তিন ভাটার ৭০ হাজার টাকা জরিমান করা হয়। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাগমারায় অবৈধ ভাবে ইট ভাটায় ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি করায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিগত দিনে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।

এই ধারাবাহিকতায় অবৈধ ভাবে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে জেলা বন ও পরিবেশ অধিদপ্তর বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনায় করা হয়। এ অভিযান কালে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবীর হোসেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। একই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status