ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 December, 2022, 12:27 PM

৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?

৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?

১০৫ কেজি থেকে  ৩৬ কেজি ওজন কমিয়ে অভিনেত্রী রুনা খান এখন বেশি ঝরঝরে। এই ৩৬ কেজি ওজন কমাতে অভিনেত্রীর লেগেছে মাত্র এক বছর। যদিও এর পেছনে ১০ বছরের প্রস্তুতি ছিলো। মেদহীন শরীর নিয়ে রুনা এখন বেশ ব্যস্ত ফটোশুটে, ফেসবুক রিলে ও ঘুরাঘুরিতে। ফেসবুকে এখন রুনা নিয়মিতই ছবি পোস্ট করেন।

রুনা খান এবার অবকাশ যাপন করতে গিয়েছেন মালদ্বীপে। সেখানে নীল জলরাশির সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন। সম্প্রতি মালদ্বীপের সৈকতে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন রুনা। নীল জলের সঙ্গে লাল পোশাকের ছবি তার ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। ছবিগুলো আপলোড করার পর থেকে লাইক কমেন্টস করেছেন তার ভক্তরা।

৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?

৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?


ছবি দেখে বোঝা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বেশ চিল মুডে রয়েছেন।

শাওকী’র প্রডাকশনে কাজ করতে চাই!শাওকী’র প্রডাকশনে কাজ করতে চাই!

কিছুদিন আগে তিনি জানিয়েছেন গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করতে চাচ্ছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান। 

৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?

৩৬ কেজি ওজন কমানোর পর হঠাৎ কেন মালদ্বীপে রুনা খান?


নিজের ওজন কমানানো নিয়ে এই অভিনেত্রী জানান, তার জীবনের আসল চ্যালেঞ্জই দুই দশকের বন্ধুদের সঙ্গ ত্যাগ করা। ১০ বছর লেগেছে সঙ্গ ত্যাগ করতে। এর পর তার ওজন কমানোর মিশনটা সহজ হয়ে যায়। কোনো জিমে যাওয়ার দরকার পড়েনি। লাগেনি সাঁতার, ট্রেডমিলে দৌড়াদৌড়ি এমনকি ডায়েট খাবারও।

রুনা বলেন, ‘ওজন কমানোর জার্নিটা আসলে এক বছরের। এক বছরে আমি একটি পয়সাও ওজন কমানোর পেছনে খরচ করিনি। আমার বাড়িতে প্রতিদিন যে স্বাভাবিক খাবার রান্না হয়, সেখান থেকে পরিমিত খাবার খেয়েছি। সপ্তাহে এক দিন পোলাও অথবা তেহারি খাই। খুব ভালো লাগে। পছন্দের খাবার। একবেলা এসব খাবার খেলেও বাকি দুই বেলা রুটিনের খাবারই থাকে। আর আমি আমার বাসার শোবারঘর থেকে ড্রয়িংরুম পর্যন্ত প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা হাঁটতাম। রাতে এক ঘণ্টা ইয়োগা করি। রাত ১২টা কিংবা ১টার মধ্যে ঘুমিয়ে যাই, কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমাই। গত ১০ বছরে এসব পারিনি। আমার কাছে পৃথিবীর একদম সহজ উপায়। সহজ কাজটা গত এক বছর ধরে করতে পেরেছি। গত বুধবার পর্যন্ত ৩৯ কেজি ওজন কমাতে পেরেছি।’

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status