ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ওয়াজ মাহফিলের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 December, 2022, 11:38 AM

কুমিল্লায় ওয়াজ মাহফিলের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ওয়াজ মাহফিলের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল খেলা শুরুর আগে কুমিল্লার দেবিদ্বারে একটি ওয়াজ মাহফিল হঠাৎ শ্রোতাশূন্য হয়ে পড়ে বলে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে।

তবে আয়োজকদের দাবি, মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় রাত ১০টা থেকে। চলে রাত ২টা পর্যন্ত। এসময় প্রচুর মানুষের উপস্থিতি ছিল।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হোসেনপুর দারুল আকরাম মাদরাসা মাঠে রোববার বিকেল থেকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। তাতে প্রধান বক্তা ছিলেন মোল্লা নাজিম উদ্দিন। পূর্বঘোষিত ওই ওয়াজ মাহফিলের কার্যক্রম বিকেল থেকে শুরু হলেও সন্ধ্যার দিকে শ্রোতাদের সমাগম বাড়তে থাকে। রাত ৮টা পর্যন্ত মাঠ ভরে যায়। তবে সাড়ে ৮টার পর থেকে মাঠ শ্রোতাশূন্য হতে থাকে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিশাল প্যান্ডেলের মধ্যে মঞ্চে বসে মাইকে ওয়াজ করছেন একজন বক্তা। তার সামনে বসা শিশুসহ হাতেগোনা কয়েকজন শ্রোতা।

হোসেনপুর গ্রামের সাইফুল নামের একজন যুবক বলেন, ‘আমি শুরু থেকে মাহফিলের শেষ পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা সন্ধ্যার সময়ের ছবি। মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় ১০টার পর। এ সময় অনেক লোকজন ছিল।’

আয়োজক কমিটি ও জাফরগঞ্জ ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীন বলেন, যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা মাহফিলের মূল কার্যক্র শুরুর আগের। মাহফিলের প্রধান বক্তা যখন বয়ান রাখেন তখন মাঠভর্তি মানুষ ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status