ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রোনালদোর বোন বললেন এটা জঘন্যতম বিশ্বকাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 December, 2022, 10:58 AM

রোনালদোর বোন বললেন এটা জঘন্যতম বিশ্বকাপ

রোনালদোর বোন বললেন এটা জঘন্যতম বিশ্বকাপ

মরক্কোর্ সঙ্গে হেরে শেষ আটেই শেষ হয়েছে পর্তুগালের বিশ্বকাপ। নকআউট পর্ব থেকে প্রথম একাদশেই সুযোগ পাননি দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে ট্রফি জিতে সর্বকালের সেরার লড়াইয়ে সিআর সেভেনকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি। আক্ষরিক অর্থেই এটা রোনালদো জন্য হতাশাজনক বিশ্বকাপ।

তবে এক ধাপ এগিয়ে রোনালদোর বোন কাতিয়া এভেইরা। তার মতে, ‘কাতারের এই বিশ্বকাপটি ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ।’

ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ ছিল। কিন্তু আমরা ভাগ্যবান, এটা দারুণ একটা ফাইনাল ম্যাচ দিয়েছে আমাদের। কী চমৎকার ম্যাচ।

আর্জন্টিনাকে অভিনন্দন জানালেও মেসিকে নিয়ে কিছু বলেননি তিনি। এমবাপ্পের প্রশংসা করে বলেন, কিলিয়ান এমবাপ্পে, এই বাচ্চাটা অসাধারণ। দারুণ একটা ভবিষ্যৎ তোমার অপেক্ষা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status