|
ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি'র জন্মদিন আজ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি'র জন্মদিন আজ ইঞ্জিনিয়ার এনামুল হক বাংলাদেশের একজন সু-পরিচিত রাজনীতিবিদ। রাজশাহী-৪ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বাগমারার অভূতপূর্ব উন্নয়ন করেন। বিশেষ করে জঙ্গিবাদ দমনে কঠোর ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বর্তমানে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি প্রথম রাজশাহীতে গার্মেন্টস কারখানা চালু করেছেন। তার মালিকানাধীন এনা গ্রæপে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যক্তিগত খরচে বাগমারায় নির্মাণ করেছেন বহুতলবিশিষ্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স। বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম। বর্তমানে এনামুল হক এমপি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
