ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 December, 2022, 12:57 AM

রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। 

শনিবার রাত ১০টা ৪৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, পুরো মার্কেটে প্রায় হাজারখানেক দোকান রয়েছে। কিন্তু অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। ফলে তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ করছেন। মার্কেটের নিচতলায় হার্ডওয়ারের দোকানগুলোর বেশিরভাগই কাঠ, টিন এবং ছন থাকায় আগুনের মাত্রা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। ‌

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status