ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঘনিষ্ঠ সময়ে এই ৭ ভুল করবেন না
প্রকাশ: Saturday, 17 December, 2022, 1:44 PM

ঘনিষ্ঠ সময়ে এই ৭ ভুল করবেন না

ঘনিষ্ঠ সময়ে এই ৭ ভুল করবেন না

প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠ মুহূর্তের গুরুত্ব নেহাত্ কম নয়। আর খুব স্বাভাবিকও। ভালবাসার শারীরিক বহিঃপ্রকাশ একটি অতি সাধারণ বিষয়। এর ফলে সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। কিন্তু এই সময়ে সামান্য কিছু ভুলেই হতে পারে ছন্দপতন। তাই মাথায় রাখুন নিচের টিপস।

পুরনো কথা তুলবেন না: কারও আগের স্মৃতি অভিজ্ঞতা, ইচ্ছা টেনে না আনাই ভাল। সেই সময়টাকে সম্পূর্ণ উপভোগ করুন।

সঙ্গী/সঙ্গীনির ইচ্ছাকে ভুলে যাওয়া: অন্যকে সুখ দেওয়ার মধ্যেই আসল ভালবাসা। তাই খালি নিজেরটুকু নয়। আপনার সঙ্গী/সঙ্গীনি কী চাইছেন, সেটা জানার চেষ্টা করুন। খোলাখুলি সেটা জিজ্ঞেস করতেই পারেন। এতে সংকোচের কিচ্ছু নেই।

মন খারাপের কথা: অনেকে অতরঙ্গ মুহূর্তে আবেগের বশে মন খারাপ হতে পারে এমন কথা বলে ফেলেন। সেটা করলে যে মুডের বারোটা বাজবে, তা বলাই বাহুল্য।

মিথ্যা অভিনয় করবেন না: সঙ্গীকে খুশি করতে মিথ্যা নাটক করবেন না। কোনও সমস্যা হলে, চাহিদা থাকলে বলুন। তবে জোর করবেন না।

কাজের চাপ: এসবের মাঝে কাজের চাপ আনবেন না। কাজের ভাবনা বাড়িতে না আনাই ভাল। বেডরুমে তো নৈব নৈব চ।

ভিন্ন স্তরে অনুভব: সঙ্গীর সঙ্গে সম্পর্কটা শুধু শারীরিক নয়। তাঁকে এক ভিন্ন স্তরে অনুভব করার চেষ্টা করুন।

ফ্যান্টাসি নিয়ে রাখঢাক নয়: বিডিএসএম হোক বা রোল প্লে- আপনার ফ্যান্টাসিগুলি জানান আপনার সঙ্গীকে। কে জানে, তিনিও হয় তো এ বিষয়ে আগ্রহী হতে পারেন!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status