ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
স্ত্রীকে নিয়ে নাইটক্লাবে আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিনেজ, যেতে হলো হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 December, 2022, 12:46 PM

স্ত্রীকে নিয়ে নাইটক্লাবে আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিনেজ, যেতে হলো হাসপাতালে

স্ত্রীকে নিয়ে নাইটক্লাবে আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিনেজ, যেতে হলো হাসপাতালে

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্র্যান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলটির তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে গিয়েছিলেন বোনকে নিয়ে।

সেখানে সব কিছু ভালোই চলছিল। খাদ্য-পানীয়সহ পার্টি ভালোই উপভোগ করছিলেন অগাস্টিনা। হঠাৎ বুঝতে পারেন পানীয়র সঙ্গে শক্ত কিছু একটা তার গলায় চলে গেল। এরপর স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে ছুটতে হল লাউতারোকে।

পরে দেখা যায় পানীয়র বোতলের মধ্যে ছিল একাধিক কাচের টুকরো। অগাস্টিনা বুঝতে পারেন তার গলাতেও চলে গিয়েছে কাচের টুকরো। বড় বিপদ আশঙ্কায় বোনকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যান লাউতারোর স্ত্রী। তাদের সঙ্গে ছিলেন অগাস্টিনার বোনের প্রেমিকও। নাইটক্লাব থেকে দ্রুত হাসপাতালে পৌঁছান তারা।

হাসপাতালে যাওয়ার আগে যোগাযোগ করা হয় দোহায় আর্জেন্টিনার দূতাবাসের সঙ্গেও। খবর পৌঁছায় আর্জেন্টিনা শিবিরেও। উদ্বিগ্ন হয়ে পড়েন লিওনেল মেসিসহ সকলেই।

বড় বিপদ এড়ানো গেলেও সংশ্লিষ্ট নৈশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লাউতারোর স্ত্রী। পানীয়ের বোতলের মধ্যে কীভাবে ভাঙা কাচের টুকরো এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গ, কাতার বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি লাউতারো। চলতি বিশ্বকাপে এখনও কোনো সাফল্য পাননি আর্জেন্টিনার হয়ে ৪৫ ম্যাচে ২১ গোল করা এই স্টাইকার।
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status