|
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইউনিভার্সিটি’র শ্রদ্ধা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইউনিভার্সিটি’র শ্রদ্ধা এসময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ার,স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান, উপ- পরিচালক দিলজেব কবির ও জনসংযোগ বিভাগের উর্ধ্বতন সহকারি পরিচালক মো. আনোয়ার হাবিব কাজলসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। এর আগে ১৫ই ডিসেম্বর দিনভর ৫১তম বিজয় দিবস উপলক্ষে দিনভর নানান আয়োজনে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে উদযাপন করে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। এসময় পুরো ক্যাম্পাস ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বর্ণিল সাজে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়। সন্ধ্যায় লাল-সবুজের মোহনীয় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস উদ্ভাসিত হয়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিজয় র্যালী ও ৫১ এর ১৬ শীর্ষক মোমবাতি প্রজ্জ্বলন আয়োজন করে। জাতীয় সঙ্গীত ও বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। দেশাত্মবোধক গান, নাচ, নাটক আর আলোচনা সভার মাধ্যমে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগে যে বিজয় দিবস আমরা পেয়েছি, তার যথাযোগ্য পালন সম্পন্ন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
