ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
ভবিষ্যদ্বাণী: ফাইনালে স্বপ্নভঙ্গ হবে আর্জেন্টিনার, শিরোপা জিতবে যে দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 December, 2022, 11:47 AM

ভবিষ্যদ্বাণী: ফাইনালে স্বপ্নভঙ্গ হবে আর্জেন্টিনার, শিরোপা জিতবে যে দল

ভবিষ্যদ্বাণী: ফাইনালে স্বপ্নভঙ্গ হবে আর্জেন্টিনার, শিরোপা জিতবে যে দল

প্রতিবারই ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ভবিষ্যদ্বাণী থাকে। ২০১০ সালে পল নামে এক অক্টোপাসের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এরপর থেকে প্রতি বিশ্বকাপেই এমন কিছু দেখা গেছে। এবারের বিশ্বকাপেও ভবিষ্যদ্বাণী দেখা গেছে।

বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও এবার ভবিষ্যদ্বাণী করেছিল। তবে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল বাদ পড়ায় বেশিরভাগের প্রেডিকশনই মেলেনি।

যদিও এবার মিলে যাচ্ছে ব্রাজিলের এক জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। সেটি সত্যি হয়েছে। ব্রাজিলের এ জ্যোতিষীর মতে, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স।

অ্যাথোস সালোম ব্রাজিলে ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ নামে খ্যাত। তার এমন অনেক ভবিষ্যদ্বাণী মিলে গেছে বর্তমান সময়ের ঘটনার সঙ্গে। তার ভবিষ্যদ্বাণীর মধ্যে কোভিড-১৯ মহামারি, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুও ফলে গেছে তার নির্ধারিত সময়মতো। তাই তার ভবিষ্যদ্বাণী অনেকেই বিশ্বাস করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status