|
শাওমি ফোন বিস্ফোরণে আগুনে পুড়ে আহত কিশোর
নতুন সময় ডেস্ক
|
![]() শাওমি ফোন বিস্ফোরণে আগুনে পুড়ে আহত কিশোর সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে গেমস খেলার সময় শাওমি রেডমি সিরিজের একটি ফোন বিস্ফোরণ হয়ে এক কিশোর আহত হয়েছে। সেখানকার ১৩ বছরের এক কিশোর গেমস খেলার সময় তার হাতে থাকা রেডমি ফোন বিস্ফোরণ ঘটে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গুরুতরভাবে আহত হয়েছে। আহত কিশোরের বাবা মোহাম্মদ জাবেদ ভারতে জিনিউজকে জানিয়েছেন, পড়াশোনার জন্য তার ছেলেকে শাওমি কোম্পানির একটি ফোন কিনে দেন। তার ছেলে ওই ফোন দিয়ে গেমস খেলছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দে ছেলের পড়ার কক্ষে গিয়ে দেখেন ফোন বিস্ফোরণ হয়ে আগুন ধরেছে। আগুন বিছানায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়েছে ওই কিশোরের বুক। চিকিৎসার জন্য দ্রুতই আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। শাওমির রেডমি সিরিজের কোন মডেলের স্মার্টফোনে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
