ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩৫ হাজার টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 November, 2022, 2:21 PM

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩৫ হাজার টাকা

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩৫ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সেস)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ ও এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।তবে পিজিডি এইচআরএম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে এয়ারলাইন্স, ব্যাংক, গ্রুপ অব কোম্পানিজ ও মাল্টিন্যাশনাল কোম্পানিজের কার্যক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্টের কাজে দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ডাটা বিশ্লেষণ ও সাংস্কৃতিক বিষয়াবলী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ২৪ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল: ঢাকা।

বেতন: ৩০,০০০-৩৫০০০ টাকা। শুরুতে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। তবে প্রবেশন পিরিয়ড শেষে পারফরমেন্সের উপর ভিত্তিতে করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত বাড়বে। এছাড়া বার্ষিক সেলারি রিভিউ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:
২৪ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status