ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
১২ নভেম্বর 'সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস' পালন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 November, 2022, 11:59 PM

১২ নভেম্বর 'সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস' পালন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি

১২ নভেম্বর 'সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস' পালন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে আগামী ১২ নভেম্বর দিনব্যাপী 'সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২২' পালন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‌‌‘‘সাইবার অপরাধে তোমার জীবনকে ধ্বংস হতে দিও না”। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে বর্ণাঢ্য উদ্বোধন, সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, পণ্য পদর্শনী, গুগল হ্যাকিং কনটেষ্ট এবং সমাপনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে শতাধিক দল অংশ নিতে যাচ্ছে। দিনব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করবে বেসিস, আইএসএএস এবং সফটহাব বিডি।

মিট দ্য প্রেসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, জনসাধারণের মাঝে সাইবার নিরাপত্তার বিষয়টি জানানোর পাশাপাশি ভার্চুয়াল জগতে সবাইকে সচেতনতার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ‘‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’’ পালন করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের স্বার্থে, জনসাধারণের স্বার্থে বিভিন্ন সময়ে নানা সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকে এটিও তার একটি অংশ। এ সময় তিনি সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে টুসতাইরা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবু আইয়ুব আজাদ সাদী।

সাইবার নিরাপত্তা দিবসে অংশগ্রহনের জন্য যে কেউ নিবন্ধন করতে পারবে। অংশগ্রহনকরী প্রত্যেকেই সনদ দেওয়া হবে বলে জনানো হয়েছে। ইভেন্ট ওয়েবসাইট: https://sites.google.com/daffodilvarsity.edu.bd/csad-2022/home যোগাযোগের ই- মেইল: cscdiu@daffodilvarsity.edu.bd।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status