ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 October, 2022, 5:54 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 October, 2022, 11:56 AM

ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, গত ১৯ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সেটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মাধ্যমে পণ্য বিক্রির নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেন নামে এক গ্রাহক মামলা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আসামি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status