ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রামে শীতের আগমনী বার্তায় খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা
আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম
প্রকাশ: Tuesday, 25 October, 2022, 11:58 PM

নন্দীগ্রামে শীতের আগমনী বার্তায় খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

নন্দীগ্রামে শীতের আগমনী বার্তায় খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

বগুড়ার নন্দীগ্রামে শীতের আগমনী আগাম বার্তায় খেজুর গাছ প্রস্তুত কর‍তে ব্যস্ত গাছিরা। প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাঁদর শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে। মৌসুমি খেজুরের রস দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুর রসের মিষ্টিও তত বাড়বে। শীতের দিনের সবচেয়ে আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস, বিকাল রস ও সুস্বাদু গুড়-পাটালি। আর সুস্বাদু পিঠা, পায়েস তৈরিতে আবহমান কাল থেকে খেজুর গুড় ওতপ্রোতভাবে জড়িত। দেশের প্রাচীন জনপদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা খেজুর গুড়-পাটালির জন্য অনেকটাই বিখ্যাত বলা চলে। উত্তর বঙ্গের সর্ব বৃহৎ সাপ্তাহিক ওমরপুরের হাটে প্রতি শুক্রবার প্রায় কয়েক টন খেজুরের গুড়-পাটালি ক্রয়-বিক্রয় হয়।

দেশ ছাড়িয়ে এখন দেশের বাইরেও খেজুরের গুড়-পাটালির ব্যাপক চাহিদা রয়েছে। বগুড়া জেলার নন্দীগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের গাছিরা তাই এখন খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। সরোজমিনে গিয়ে দেখা যায়, ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের গোছন, ভাদুম, ডেরাহার, কদমাসহ আশে-পাশের বেশ কিছু গ্রামের গাছিরা খেজুর গাছ ঝুরে গাছ থেকে  রস নামানোর জন্য ব্যস্ত সময় পার করছে। এর কিছুদিন পরেই খেজুর গুড়-পাটালি তৈরিতে ব্যস্ত হয়ে পড়বেন গাছিরা। খেজুরের গুড়-পাটালি তৈরির জন্য এই অঞ্চলের গাছিরা খেজুরের রস থেকে দানা গুড়, পাটালি তৈরি করে থাকে। তাই গাছিরা ব্যস্ত সময় কাটাচ্ছে খেজুর গাছ পরিচর্যার কাজে।

অল্প দিনের মধ্যেই তারা ধারালো দা দিয়ে খেজুর গাছের সোনালি অংশ বের করবে। যাকে বলে চাঁচ দেওয়া। তার সপ্তাহখানেক পর শুরু হবে সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। সব মিলিয়ে চলতি মাসেই গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধু বৃক্ষ খেজুর গাছ থেকে সুমধুর রস বের হবে।

অতি অল্প সময়ের মধ্যেই এ অঞ্চলের কিছু কিছু ঘরে শুরু হবে গুড়-পাটালি তৈরির উৎসব। বাড়িতে বাড়িতে খেজুরের রস জ্বাল করে  পিঠা-পায়েসসহ নাম-না-জানা হরেক রকমের মুখরোচক খাবার তৈরির ধুম পড়ে যাবে।

যদিও আগের তুলনায় খেজুর গাছ এখন আর বেশি নেই৷ সংখ্যা অনেক কমে গেছে। জ্বালানি হিসেবে দেশের প্রায় ইট ভাটাগুলোতে প্রতিনিয়ত খেজুর গাছ পোড়ানো হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশী আর বাঙ্গালীদের চিরায়ত এই ঐতিহ্য ধরে রাখতে বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। পাশাপাশি সরকারিভাবেও বেশি বেশি খেজুর গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status