ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন হাসপাতাল, টর্চের আলোয় অপারেশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 October, 2022, 10:45 PM

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন হাসপাতাল, টর্চের আলোয় অপারেশন

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন হাসপাতাল, টর্চের আলোয় অপারেশন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার পটুয়াখালীসহ দক্ষিণ জনপদ ছিল বিদ্যুৎহীন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেও ছিল না বিদ্যুৎ। দীর্ঘদিন অকেজো থাকায় হাসপাতালের জেনারেটরটিও কাজ করছিল না। এমন পরিস্থিতিতে টর্চের আলোয় একটি জটিল রোগের অপারেশন করেন হাসপাতালের একদল চিকিৎসক।

ওই অপারেশনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসেন চিকিৎসক ও নার্সরা। বিদ্যুৎ ছাড়া এমন সফল অপারেশন শেষ করে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে এই চিকিৎসক দল।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে অপারেশন থিয়েটারে একটি জটিল রোগের অপারেশন করছিলেন ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমানসহ হাসপাতালের একদল চিকিৎসক। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে আঁধার নেমে আসে অপারেশন থিয়েটারে। অবশেষে টর্চ লাইট ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অপারেশন সফলভাবে শেষ করেন চিকিৎসকরা।

এ ব্যাপারে হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন, ওই মূহূর্তে অপারেশন শেষ না করলে হয়তো রোগীকে বাঁচানো যেত না। তাই আমরা দ্রুত অপারেশনের কাজটি শেষ করেছি। কারণ জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন জানান, হাসপাতালে জেনারেটর নেই। জেনারেটর চেয়ে আবেদন করা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে চলে আসবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status