ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভবানীগন্জ ডায়াবেটিস সেন্টারের সত্ত্বাধিকারী মামুনকে সমিতি থেকে বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 October, 2022, 9:01 PM

ভবানীগন্জ ডায়াবেটিস সেন্টারের সত্ত্বাধিকারী মামুনকে সমিতি থেকে বহিষ্কার

ভবানীগন্জ ডায়াবেটিস সেন্টারের সত্ত্বাধিকারী মামুনকে সমিতি থেকে বহিষ্কার

বাগমারা বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্য ও ভবানীগন্জ ডায়াবেটিস সেন্টারের সত্ত্বাধিকারী ডাঃ মামুনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও রোগীদের প্রতারিত করার অভিযোগ রয়েছে। তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানে সমিতির নির্ধারিত রেট বাদ দিয়ে নিজস্ব রেট তৈরি করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন যা সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের শামিল। তাঁর কর্মকাণ্ডে সংগঠন বিব্রত।

তাঁর কোনো অপরাধ ও কাজের দায়দায়িত্ব সংগঠন বহন করবে না। সংগঠন সংক্রান্ত কোনো কাজে ডাক্তার মামুন ও তাঁর মালিকানাধীন ভবানীগন্জ ডায়াবেটিস সেন্টারের সঙ্গে যোগাযোগ না করার জন্য বলা হয়েছে।

সংগঠনের সভাপতি ডাঃ সাব্বির আহমেদ ও সাধারন সম্পাদক জোবাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য: সম্প্রীতি ওই ক্লিনিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। এ নিয়ে প্রতারিত এক রোগী ভোক্তাঅধিকার দপ্তরে লিখিত অভিযোগ দেন। কর্তৃপক্ষ ক্লিনিক মালিককে শুনানির জন্য ডেকে পাঠায়েছে। আগামি বুধবার এই শুনানি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status