ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জেসিআই ঢাকা অন্ট্রাপ্রেনারসর নতুন কমিটি ঘোষনাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 October, 2022, 4:45 PM

জেসিআই ঢাকা অন্ট্রাপ্রেনারসর নতুন কমিটি ঘোষনাম

জেসিআই ঢাকা অন্ট্রাপ্রেনারসর নতুন কমিটি ঘোষনাম

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা অন্ট্রাপ্রেনারর্সের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।শনিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর বনানীতে অবস্থিত জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক অনারম্ভর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

 নতুন কমিটিতে লোকাল প্রেসিডেন্ট হিসেবে তথ্য প্রযুক্তি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) প্রযুক্তি উদ্যোক্তা এম আসিফ রহমান ছাড়াও এই কমিটিতে আরো ৭ টি পদে ৭ জনকে নির্বাচিত করা হয়।

এসময় নবনিযুক্ত লোকাল প্রেসিডেন্ট এর কাছে চেইন হস্তান্তর করা হয় এবং নব্যকমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত জেসিআই ঢাকা ঢাকা অন্ট্রাপ্রেনারর্সের এর নতুন লোকাল প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম বলেন,তরুন উদ্যোক্তাদের বিবিধ উন্নয়নের পাশাপাশি জেসিআই’র পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যাপ্টারটি বিশেষভাবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোঃ জিয়াউল হক ভুইয়া, জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট আলতামিশ নাবিল সহ আরো অনেকে।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ২৯ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status