ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
তাহেরপুরে ৭০বছরের বৃদ্ধাকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 October, 2022, 10:45 PM
সর্বশেষ আপডেট: Friday, 21 October, 2022, 12:28 AM

তাহেরপুরে ৭০বছরের বৃদ্ধাকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

তাহেরপুরে ৭০বছরের বৃদ্ধাকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বাগমারা তাহেরপুরের ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ মামলার পলাতক আসামি রুকু (৪০) ফরিদপুর ভাঙ্গা থেকে গ্রেফতার করেছে বাগমারা থানার তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইন-চার্জ।

তাহেরপুর চৌকিরপাড়া মহল্লার লোকমান ওরফে (রুকু) সুলতান এর পুত্র।   

বৃহস্পতিবার ২০ অক্টোবর, রাতে বাগমারার তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইন-চার্জ এসআই জিলালুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ফরিদপুর ভাঙ্গা থানার এক হোটেলে থেকে তাকে গ্রেফতার করে।

তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইন-চার্জ এসআই জিলালুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামি রুকু বেশ কিছুদিন ধরেই আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ভাঙ্গা থানায় এক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণের মধ্যে ভাঙ্গা থানা থেকে বাগমারার উদ্দেশ্যে রওনা হবো।

উল্লেখ্য, বাগমারা উপজেলায় তাহেপুরের বৃদ্ধাকে ধর্ষণে (৭ আগস্ট) বিকেলে মামলা করেন ওই বৃদ্ধার বড় মেয়ে। মামলাটি গ্রহণ করে বৃদ্ধাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য ভর্তি করেছিলেন পুলিশ।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status