ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 October, 2022, 12:32 PM

বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা

বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) প্রধান বনজ কুমারের পর এবার সংস্থাটির চট্টগ্রাম মেট্রো প্রধান নাইমা সুলতানা বাদী হয়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াছ হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন।

সোমবার বিকেলে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে খুলশী থানায় এই মামলা দায়ের করা হয়। তবে বুধবার বিকেলে বিষয়টি  প্রকাশ্যে আসে।

মামলার আসামিরা হলেন- সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, তার বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, ছোট ভাই হাবিবুর রহমান লাবু ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন। বনজ কুমারের মামলায়ও তারা আসামি ছিলেন।

এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সন্তোষ কুমার  বলেন, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের ঘটনায় পিবিআই চট্টগ্রাম মেট্রো সুপার নাইমা সুলতানা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, ইলিয়াছ হোসাইন, বাবুল আক্তারের বাবা ও ছোট ভাইকে আসামি করা হয়।

উল্লেখ্য,  বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে বনজ কুমার মজুমদারের বিরুদ্ধে বাবুলকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ আনেন তিনি। এছাড়া নাইমা সুলতানার চরিত্র হনন করে বিভিন্ন বক্তব্য দেয়া হয়। এই ঘটনার জেরে পিবিআই  প্রধান বনজ কুমার বাদী হয়ে  বাবুল আক্তার, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক ইলিয়াছ হোসাইন,  বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও  বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। পরে গত ১৩ই অক্টোবর বাবুল আক্তারের ছোটভাই আইনজীবী হাবিবুর রহমান এবং পিতা আব্দুল ওয়াদুদ মিয়া উচ্চতর আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status