ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সেমিফাইনাল খেলবে কোন ৪ দল, জানালেন টেন্ডুলকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 October, 2022, 11:42 PM

সেমিফাইনাল খেলবে কোন ৪ দল, জানালেন টেন্ডুলকার

সেমিফাইনাল খেলবে কোন ৪ দল, জানালেন টেন্ডুলকার

অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমপর্বের খেলা শুরুর সঙ্গে সঙ্গে ক্রিকেটের উত্তেজনা ছাড়িয়েছে সারাবিশ্বে। চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে কে এগিয়ে থাকছে, সেটা নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। নিজ নিজ মতামত প্রকাশ করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

চলমান বিশ্বকাপ নিয়ে স্পোর্টস্টারকে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। স্বভাবতই নিজের দেশ ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান এই মাস্টার ব্লাস্টার। সেই সঙ্গে অন্য তিন সেমিফাইনালিস্টের নামও জানিয়েছেন শচীন।

কিংবদন্তি শচীনের মতামত অনুযায়ী, প্রথমপর্বে থেকে উঠা আসা কোনো দলই সেরা চারের টিকিট নিশ্চিত করতে পারবে না। সেমিফাইনালে উঠবে- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান।

স্পোর্টস্টারকে শচীন বলেন, ‘আমি চাই ভারত চ্যাম্পিয়ন হোক। আমার শীর্ষ চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

তিনি আরও বলেন, ‘নিউ জিল্যান্ড ডার্ক হর্স, দক্ষিণ আফ্রিকাও। কারণ তারা কন্ডিশন সম্পর্কে জানে এবং দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবরে এই ধরনের কন্ডিশন থাকে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status