ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহে মীর সিমেন্টের রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 October, 2022, 11:27 PM

ঝিনাইদহে মীর সিমেন্টের রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজিত

ঝিনাইদহে মীর সিমেন্টের রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজিত

মীর গ্রুপ অব কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান মীর সিমেন্ট ঝিনাইহে খুচরা বিক্রেতা ও পরিবেশকদের নিয়ে রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে মীর সিমেন্টের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মনিজা ইসলাম, টেকনিক্যাল সেলস ম্যানেজার রফিক-উল মুহিত, এসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইউসুফ এবং অত্র এলাকার খুচরা বিক্রেতা ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মীর সিমেন্টের মোঃ মশিউর রহমান বলেন, “গত দশকে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প, নগরায়ন এবং ক্রমবর্ধমান রিয়েল এস্টেট ব্যবসার কারণে বাংলাদেশে সিমেন্টের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণে এই শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, আমরা যথাযথ কৌশল অবলম্বন এবং সরকারি সহায়তার মাধ্যমে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাবাদী।”

গ্রাহকদের মাঝে উপহার বিতরণ এবং মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status