ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
অধ্যক্ষের রুমে ৬ ঘণ্টা আটকে নির্যাতনের অভিযোগ ইডেন ছাত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 October, 2022, 12:45 PM

অধ্যক্ষের রুমে ৬ ঘণ্টা আটকে নির্যাতনের অভিযোগ ইডেন ছাত্রীর

অধ্যক্ষের রুমে ৬ ঘণ্টা আটকে নির্যাতনের অভিযোগ ইডেন ছাত্রীর

ছাত্রী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইডেন মহিলা কলেজ অধ্যক্ষের কক্ষে ৬ ঘণ্টা আটকে রেখে হয়রানি, মানসিক নির্যাতন ও জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ করেছেন নুসরাত জাহান কেয়া নামে এক ছাত্রী।

তিনি কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

কেয়া অভিযোগ করে বলেন, সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সার্টিফিকেট নিতে ক্যাম্পাসে গেলে শিক্ষকরা তাকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা ধরে আটকে রেখে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়।

তিনি বলেন, অধ্যক্ষের রুমে প্রায় ৩৫ জন শিক্ষক আমাকে হেনস্তা করেছেন। একপর্যায়ে হুমকি দিয়ে জোর করে লিখিত নেন। পরে আমি অসুস্থ হয়ে পড়ি।

এরপর তাকে স্থানীয় অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে বলেও জানান এই ছাত্রী।

গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ ড. সুপ্রিয়া ভট্টাচার্যকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের দুইপক্ষের কোন্দল-সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন কেয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status