|
লাইভ আপডেটস
LIVE Afghanistan vs Bangladesh: মুড়ি মুড়কির মতো উইকেট তুলছেন আফগানরা, হারের অপেক্ষায় বাংলাদেশ
Bangladesh vs Afghanistan ICC T20 World Cup 2022 Warm-up Live Score: টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ২টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ ও শাকিব আল হাসান। জয়ের জন্য বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় আফগানিস্তান।
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ।
টেস্ট খেলিয়ে দেশ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ ও আফগানিস্তানের। বিশ্বকাপের লড়াইয়ের আগে দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে গা ঘামিয়ে নিতে মাঠে নামে ব্রিসবেনে।
|
![]() LIVE Afghanistan vs Bangladesh: মুড়ি মুড়কির মতো উইকেট তুলছেন আফগানরা, হারের অপেক্ষায় বাংলাদেশ রান-আউট তাসকিন ১৩.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। BAN 55/7 (13) ৫০ টপকাল বাংলাদেশ ১২তম ওভারে কোনও রকমে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁল বাংলাদেশ। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৫০ রান। মোসাদ্দেক ১ ও তাসকিন ২ রানে ব্যাট করছেন। কাইস ২ ওভারে মাত্র ৩ রান খরচ করেছেন। মেহেদিকে ফেরালেন নবীন ১০.২ ওভারে নবীন উল হকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেহেদি হাসান মিরাজ। ৩১ বলে ১৬ রান করেন তিনি। বাংলাদেশ ৪৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাসকিন। ১১ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৪৮ রান। নবীন ১ ওভারে ১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। BAN 47/6 (10) ফরিদের দ্বিতীয় শিকার নুরুল হাসান সোহান ৮.৬ ওভারে ফরিদের বলে আজমতউল্লাহর হাতে ধরা পড়েন সোহান। আরো খারাপ পজিশনে বাংলাদেশ BAN 32/5 (7) ইয়াসিরকে ফেরালেন ফরিদ
পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ২৮ রান সংগ্রহ করে। তবে পাওয়ার প্লে-র ঠিক পরেই চারা ইয়াসির আলির উইকেট হারিয়ে বসে। ৬.১ ওভারে ইয়াসিরের উইকেট তুলে নেন ফরিদ। নাজিবউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। খাতা খুলতে পারেননি ইয়াসির। বাংলাদেশ ২৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ব্যাট করতে নামেন নুরুল হাসান। ৭ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩২ রান। ফরিদ ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। অষ্টম ওভারে কোনও রান দেননি মুজিব। সুতরাং ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩২ রান। মুজিব ৩ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। পরপর ২ বলে আউট শাকিব ও আফিফ ৪.৫ ওভারে শাকিব আল হাসানকে বোল্ড করেন ফজলহক ফারুকি। পরের বলে আফিফ হোসেনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান তিনি। শাকিব ৪ বলে ১ রান করেন। ১ বল খেলে খাতা খুলতে পারেননি আফিফ। বাংলাদেশ ২৬ রানে ৪ উইকেট হারায়। ৮ রানে ব্যাট করছেন মেহেদি। ফারুকি ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। BAN 26/4 সৌম্য সরকার আউট ৩.৬ ওভারে মুজিব উর রহমানের বলে সৌম্য সরকারকে স্টাম্প আউট করেন রহমানউল্লাহ গুরবাজ। ৪ বলে ১ রান করেন সৌম্য। বাংলাদেশ ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। মুজিব ১ ওভারে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। নাজমুল আউট ২.৬ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ৯ বলে ১২ রান করেন তিনি। বাংলাদেশ ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌম্য সরকার। ফারুকি ২ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। আগ্রাসী শুরু বাংলাদেশের মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন ফজলহক ফারুকি। প্রথম ওভারে ৫ রান ওঠে। দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদের বলে ১টি চার মারেন মেহেদি। ২টি চার মারেন নাজমুল। ওভারে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৮ রান। নাজমুল ১২ রানে ব্যাট করছেন। লড়াইয়ের রসদ পেল আফগানিস্তান তাসকিনর শেষ ওভারে জোড়া ছক্কা মারেন মহম্মদ নবি। আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৬১ রান। নবি ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ৫টি ছক্কা মারেন। তাসকিন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
