ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিলাসবহুল হোটেলে ভোটাদের রাতযাপনের ব্যবস্থা করলেন এমপি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 October, 2022, 11:08 AM
সর্বশেষ আপডেট: Monday, 17 October, 2022, 12:34 PM

বিলাসবহুল হোটেলে ভোটাদের রাতযাপনের ব্যবস্থা করলেন এমপি!

বিলাসবহুল হোটেলে ভোটাদের রাতযাপনের ব্যবস্থা করলেন এমপি!

যশোর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের আগের রাতে বিলাসবহুল হোটেলে অর্ধশত ভোটারকে আপ্যায়ন ও রাতযাপনের ব্যবস্থা করে দিয়েছেন বলে যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার সঙ্গে বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চুও রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘন করে বাঘারপাড়ার ওরিয়ন হোটেলে ভোটারদের জন্য এ ব্যবস্থা করেন তিনি।

এ অভিযোগে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বাঘারপাড়ার ভোট স্থগিতের আবেদন করেছেন তালা প্রতীকের সদস্য প্রার্থী রাকিব হাসান শাওন।

অভিযোগে উল্লেখ করা হয়, এমপি রণজিৎ রায় নির্বাচনে সদস্য প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে কাজ করেছেন। হোটেলে থাকার পর সোমবার সকালে ভোট দেবেন ওই ভোটাররা।

এ বিষয়ে বাঘারপাড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা খাতুন গণমাধ্যমকে বলেন, নির্বাচনে বাঘারপাড়ার ১৩৩ জন ভোটারের মধ্যে প্রায় ৫০ জন হোটেল ওরিয়নে এসেছেন। তাদেরকে সদস্য প্রার্থী ভোলার পক্ষে কাজ করতে বলেছেন এমপি রণজিৎ রায়। আমরা হোটেলে থাকার পর সোমবার সকালে ভোট দিতে যাব।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, হোটেলে থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যয় বহন করছেন এমপি। অনেকে বাধ্য হয়ে হোটেলে এসেছেন।

এ অভিযোগের বিষয়ে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় গণমাধ্যমকে বলেন, কাউকে ডেকে আনি নাই। হোটেল থেকে সবাই ভোট দিতে যাবেন। হোটেলে কেন এসেছেন তা তারাই ভালো জানেন।

যশোরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান বলেন, বিষয়টি তাদের জানা নেই। বিষয়টি পুলিশকে জানাতে পারেন। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানাচ্ছি।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status