ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি, নন্দীগ্রাম
প্রকাশ: Monday, 17 October, 2022, 12:24 AM

নন্দীগ্রামে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

নন্দীগ্রামে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে গত ১৬ ই অক্টোবর বিকাল ৪ টায় নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের কদমা গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র, ঈশ্বরদী এর আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে "নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস" পালিত হয়েছে।

উক্ত মাঠ দিবসে অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া'র কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষক) ড. মোঃ আব্দুল মালেক, কৃষিবিদ মোঃ দুলাল হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া, কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া, কৃষিবিদ মোঃ আদনান বাবু উপজেলা কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম বগুড়া, কৃষিবিদ মোঃ খাঁন জাহান আলী বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ঈশ্বরদী। এছাড়াও উক্ত এলাকার বিভিন্ন গ্রামের কৃষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কদমা গ্রামের মোঃ জাকির হোসেন এর ৭ বিঘা জমির বিনা-১৭ ধান কর্তনের মধ্য দিয়ে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বৈজ্ঞানিক সহকারী মোঃ হাবিবুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status