ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
২০ নারীকে জয়ী সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো উই সামিট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 October, 2022, 10:53 AM

২০ নারীকে জয়ী সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো উই সামিট

২০ নারীকে জয়ী সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো উই সামিট

জয়ী সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো দুই দিন ব্যাপী অনুষ্ঠিতব্য উই সামিট ২০২২। জয়ী এওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এবছর দুইটি ক্যাটাগরিতে জয়ী সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য এই সম্মাননা পান মেহজাবিন চৌধুরী, প্রফেসর ড: সায়েবা আক্তার, রুবাবা দৌউলা, রুবানা হক, এম.এস.সাবিনা খাতুন, ড: সেজ্যুতি সাহা, শমী কায়সার, সোনিয়া বশির কবির, আনজানা থান মজলিস ও আজমেরী হক বাঁধন। উদ্যোক্তাক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য এই সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান, মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু, মিস সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি, সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয়, রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, " উইয়ের মাধ্যমে আমরা সারা বিশ্বে বাংলাদেশী নারী উদ্যোক্তা সৃষ্টি করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সারাদেশের নারী উদ্যোক্তারা জেলাভিত্তিক যে আইটি পার্কগুলো আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা প্রায় হাজারজন উদ্যোক্তা নারীকে ৫০ হাজার টাকা করে এককালীন অর্থ সহায়তা করেছি। আমাদের আরও পরিকল্পনা রয়েছে'। এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং উই এর এডভাইজার কবির সাকিব সহ প্রমুখ। এওয়ার্ড প্রদান শেষে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শেষ হয় উই সামিট ২০২২।

আয়োজনের মূল সহযোগী বিশ্বব্যাংকের প্রজেক্ট উই-ফাই এর সহযোগীতায় অনুষ্ঠেয় দুইদিনের আয়োজনের অভিব্যক্তি জানাতে গিয়ে উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, 'আমাদের এই নারী উদ্যোক্তা কমিউনিটি ৫ বছরে পা দিয়েছে। এই সময়ে আমি দেখেছি সমাজের একেকজন সাধারণ নারী কীভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরানোর অন্যতম একজন মানুষ হয়ে উঠেছে। আমাদের উই উদ্যোক্তাদের প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা সংগ্রাম আছে। আমরা খুব শিগগিরই জেলাভিত্তিক আয়োজনগুলোতে আরও জোরদার হবো, যাতে দেশের আনাচে কানাচে থেকে গড়ে উঠে নারী উদ্যোক্তা।’

এর আগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভ উদ্বোধন হলো উই সামিট ২০২২ এর। উদ্বোধন করেন মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। প্রায় ১৩ লাখ সদস্যের এই ফেসবুক গ্রুপ গত ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে নারী উদ্যোক্তা সৃষ্টিতে। দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট-উই'র মাধ্যমে সারাদেশে প্রায় ৪ লাখ নারী উদ্যোক্তা হয়েছেন। আর এই নারী উদ্যোক্তাদের নিয়েই প্রতিবছর উই এর চমৎকার আয়োজন উই সামিট, দেশের নারী উদ্যোক্তাদের এক অনন্য মিলনমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছিলেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, উইয়ের উপদেষ্টা ও সিল্কক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য বসু, স্টার টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা থান, সরকারের আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম পিএএ, এবং উইম্যান এন্ড ইকমার্স ট্রাস্ট এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। আয়োজনের মূল সহযোগী হিসেবে ছিলো বিশ্বব্যাংকের প্রজেক্ট উই-ফাই। উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই) হল একটি বিশ্বব্যাংকের একটি কারিগরি সহায়তা প্রকল্প যা নারী এসএমই উদ্যোক্তাদের জন্য বাজারের সুযোগ তৈরি নিয়ে কাজ করে। প্রথমদিনের আয়োজনের বিকালের পর্বে উই উদ্যোক্তাদের সাথে যুক্ত হন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। নারী স্বাবলম্বীকরণে উই এর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। পুরো আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে আইসিটি বিভাগ, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ-সিসিএ, বিকাশ, ব্যাংক এশিয়া, স্টেডফাস্ট কুরিয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status