ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 October, 2022, 12:33 AM

উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা ৬টায় বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা হলেন, সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার। তারা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধা হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের খুন করছে।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে মারা গেছেন। তবে রোহিঙ্গা ক্যাম্পে আরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status