ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মালদ্বীপে এক ম্যাচেই সাবিনার ১১ গোল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 October, 2022, 6:49 PM

মালদ্বীপে এক ম্যাচেই সাবিনার ১১ গোল

মালদ্বীপে এক ম্যাচেই সাবিনার ১১ গোল

মালদ্বীপের ঘরোয়া ফুটসাল লিগে এক ম্যাচেই বাংলাদেশের দুই নারী ফুটবলার মিলে ১৭ গোল করেছেন। এরমধ্যে সাবিনা খাতুন ১১ এবং মাতসুশিমা সুমাইয়ার ৬ গোল।

শুক্রবার (১৪ অক্টোবর) ক্লাব এমওয়াইএস এর বিপক্ষে ২৬-০ গোলে জয় পায় সাবিনা ও সুমাইয়ার দল ধিবেহি সিফাইং ক্লাব।

১১ গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা।

টুর্নামেন্টে এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা হারিয়েছিল ফেনেকাকে।

সাবিনাদের পরের ম্যাচ ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে।

উল্লেখ্য, সিঙ্গেল লেগ ভিত্তিতে পাঁচটি ক্লাব নিয়ে চলছে মালদ্বীপের ঘরোয়া এই ফুটসাল লিগ। পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status