ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সাভারে চোলাই মদসহ আটক ১
আব্দুল কাইয়ুম, সাভার
প্রকাশ: Saturday, 15 October, 2022, 4:10 PM

সাভারে চোলাই মদসহ আটক ১

সাভারে চোলাই মদসহ আটক ১

সাভারের ভাকুর্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ দীন ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।

এর আগে বুধবার (১২ অক্টোবর)  রাত সাড়ে ১০ টার দিকে ভাকুর্তার ছোলাই মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে রমজান (৩০) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক দীন ইসলাম (৩২) ভাকুর্তার ছোলাই মার্কেট এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ও পলাতক রমজান (৩০) একই এলাকার কালু শাহ এর ছেলে। তারা পরস্পর যোগসাজশে সাভার থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতো বলে জানায় পুলিশ।

 ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান,গতকাল রাত্রে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারি ভাকুর্তার ছোলাই মার্কেট এলাকায় মাদক ক্রয়-বিক্রির করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ জব্দ সহ এক মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।

উক্ত বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন,রাত্রে অভিযান চালিয়ে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়াও পলাতক আসমী-কে গ্রেপ্তারের চেষ্টা চলছে,তাছাড়া মাদক বিরোধী এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status