ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 October, 2022, 1:40 AM

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী-৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের সময় তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবিরে আইওএম হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status