ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে মরিচ ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি, নন্দীগ্রাম
প্রকাশ: Monday, 10 October, 2022, 10:29 PM

নন্দীগ্রামে মরিচ ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নন্দীগ্রামে মরিচ ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে গত ১০ অক্টোবর (সোমবার) নিজ মরিচ ক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তিনি নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে।

সোমবার সকালে নন্দীগ্রাম থানা পুলিশ পোঁতা গ্রামের নিজ মরিচ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানা পুলিশ ও স্থানীয় প্রাপ্ত তথ্যে জানা যায়, সাহেব আলী রবিবার দিবাগত রাতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে গ্রামের মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিতি ছিলেন। মিলাদ শেষে সে বাড়িতে না গিয়ে পোঁতা গ্রামে তার মরিচ ক্ষেতে পাহারা দেয়ার টং ঘরে ঘুমিয়ে যায়।

সকালে গ্রামের লোকজন টং ঘরে সাহেব আলীর মরদেহ দেখে পুলিশকে খবর দিলে খবর পেয়ে দ্রুত পুলিশ সাহেব আলীর মরদেহ উদ্ধার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status