ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ইমো আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিত তারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 October, 2022, 11:34 PM

ইমো আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিত তারা

ইমো আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিত তারা

রাজশাহীর বাঘায় ইমো আইডি হ্যাকিং চক্রের ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিত। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ইমো হ্যাকিং চক্রের সদস্যরা হলো- উপজেলার সুলতানপুর গ্রামের বাদশা আলীর ছেলে সাব্বির হোসেন (২২), লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের মজনু সরকারের ছেলে সবুজ সরকার (২০), বিলমাড়িয়া গ্রামের সাজদার রহমানের ছেলে রকি আহমেদ (২১), পিয়াদাপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে রাব্বি আহমেদ (২০), সামসুদ্দিনের ছেলে নাইমুর রহমান (১৯)।

এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নিত।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তাদের নামে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ সময় তাদের কাছে থেকে ৮টি মোবাইল, ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

অপর দিকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার দক্ষিণ গাওপাড়া গ্রামের রাশু প্রামাণিকের ছেলে নাসির উদ্দিন (৩৯), চকছাতারী গ্রামের মৃত পলান উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৪২), চকনারায়ণপুর গ্রামের মৃত আজের আলী প্রামাণিকের ছেলে সোনা মিয়া (৪৮), মহদিপুর গ্রামের আলিম মোল্লার ছেলে রায়হান আলী (২৮), আড়পাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে নাজমুল হোসেন (৩০)।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার পিয়াদাপাড়া এলাকায় গ্রেফতারকৃতরা হ্যাকিংয়ের কাজ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থেকে ৮টি মোবাইল ফোন, ১০টি সিম উদ্ধার করা করা হয়েছে। ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যের নামে দুটি মামলা দিয়ে একসঙ্গে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status