ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
যশোর বেনাপোল বন্দর থেকে পার্টস চুরির ঘটনায় একজন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 October, 2022, 10:59 PM

যশোর বেনাপোল বন্দর থেকে পার্টস চুরির ঘটনায় একজন আটক

যশোর বেনাপোল বন্দর থেকে পার্টস চুরির ঘটনায় একজন আটক

যশোর বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত টাওয়ার পার্টস ও নাটবল্টু বগুড়ায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে চুরি করে বিক্রির সাথে জড়িত অভিযোগে আরো একজনকে ডিবি পুলিশ আটক করেছে।

উদ্ধার করেছে ৮৮০ কেজি নাটবোল্ট মূল্য ১২ লাখ ৯ হাজার ১৬০ টাকা। আটক মোশারফ হোসেন (৫০)  বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাজিরা গ্রামের মৃত আব্দুল ওহাব হাওলাদারের ছেলে বর্তমানে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের বাসিন্দা।

এর আগে পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে আরো ৫ জনকে আটক ও ২৭ লাখ টাকার মালামাল উদ্ধার করে।

আটককৃতরা হলো পাবনা জেলার ইশ্বরর্দি উপজেলার চর মীরকামারি মনির মোল্লার ছেলে আসাদুল আলম (৩৮) যশোরের শার্শা উপজেলার নাবারণ কাজির বেড় গ্রামের মৃত আলম শেখের ছেলে আল আমিন শেখ (৩০) নাটোর জেলায় বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উপজেলার আব্দুল করিম খানের ছেলে হুমায়ন খান (৩৭) পাবনা জেলার সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের মোহম্মদ বিশ্বাসের ছেলে টুলা বিশ্বাস (৩৭) ও একই গ্রামের শের আলীর ছেলে শফিক (৪০) এঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মামলার করেন বেনাপোলের সিএন্ড এফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ি রবিউল ইসলাম রবি।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই শেখ আবু হাসান জানান, মোশারফকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে আটক করা হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর আটক শফিককে রিমান্ডে নেয়া হয়। শফিকের দেয়া তথ্য অনুযায়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা অভিযান চালানো হয়। আটক শফিকের দেয়া তথ্য অনুযায়ি ঢাকার ওয়ারি থেকে ৮৮০ কেজি নাটবোল্ট মূল্য ১২ লাখ ৯ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status