ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-রিয়াদরা, কেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 October, 2022, 11:19 AM

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-রিয়াদরা, কেন?

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-রিয়াদরা, কেন?

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। ভারতের তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ সামনে রেখে মোহাম্মদ মিথুনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।

মিথুন ছাড়াও এ সফরে ডাক পেয়েছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও থাকছেন ভারত সফরের স্কোয়াডে। এছাড়া তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, শেখ মেহেদি হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, সাইফ হাসান ও শামীম হোসেনরাও খেলবেন তামিলনাড়ুর বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (১০ অক্টোবর) ভারতের উদ্দেশে দেশ ছাড়বে মিথুনরা।

জানা গেছে, ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এ মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থানরতদের বাইরে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত প্রায় সব ক্রিকেটারকেই বোর্ড থেকে ‘এ’ দলের সঙ্গে তামিলনাড়ু যাওয়ার জন্য বলা হয়েছিল।

তবে জাতীয় দলের বাইরে থাকা মুমিনুলরা তাতে সাড়া দিলেও দেননি সিনিয়র তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় দলের বাইরে থাকা প্রায় সব সিনিয়র ও প্রতিষ্ঠিত ক্রিকেটারকে তামিলনাড়ু খেলতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি নিজে তামিম আর মুশফিকের সঙ্গে কথা বলেছি। তবে তারা কেউ যাচ্ছে না। এছাড়া মাহমুদউল্লাহও যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

না যাওয়ার ব্যাখ্যা হিসেবে তামিম জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে এক মাসের ফিজিক্যাল ট্রেনিং করে ফিরেছেন। এখন জাতীয় লিগ খেলতে চান। তাই এখন আর কোনো ট্যুরে যাবেন না। এছাড়া জিম করতে গিয়ে পায়ে চোট পাওয়া মুশফিকও এনসিএল খেলার কথা জানিয়েছেন। অন্যদিকে, রিয়াদ জানিয়েছেন তিনি ভারত যেতে চান না এখন।

বাংলাদেশ এ দলের ভারত সফরের সময়ই শুরু হচ্ছে এবারের জাতীয় লিগ। সবকিছু ঠিক থাকলে দেশের ৪ প্রধান ক্রিকেট ভেন্যু শের-ই-বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনা শহীদ শেখ আবু নাসের এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে জাতীয় লিগ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status