ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ওয়েব সিনেমা নিয়ে আসছে ‌টকিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 October, 2022, 12:50 PM

ওয়েব সিনেমা নিয়ে আসছে ‌টকিজ

ওয়েব সিনেমা নিয়ে আসছে ‌টকিজ

বিনোদন দুনিয়ার জন্য এল একটি বড় খবর। জানা গেল, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টকিজ’ ১২ মাসে ১২টি  ওয়েব ফিল্ম নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে ভার্চ্যুয়াল দুনিয়ায়। একটি প্ল্যাটফর্ম থেকেই বছরে ১২টি সিনেমা মুক্তির ঘোষণা সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক বিশেষ প্রাপ্তি।

২০২৩ সালের ১ জানুয়ারি যাত্রা করবে টকিজ। এরই মধ্যে চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গেছে। এখনো ওয়েব ফিল্মগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রকাশিত না হলেও জানা গেছে, প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা এই ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন—সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ।

টকিজ এর ব্যাপারে কথা হয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির এর সিইও ধীমন বড়ুয়ার সঙ্গে।

তিনি বলেন, ‘ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে টকিজ। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ, ওয়েব শো এখানে থাকছে। টকিজকে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’

টকিজ এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। জানা গেছে, ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট। প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনা মূল্যেও টকিজ ফিল্ম, ফান, ফুর্তি উপভোগ করা যাবে কোনো ‘লগ–ইন’ বা ‘সাইনআপ’ ছাড়া।

টকিজ এর কনটেন্ট নিয়ে জানতে চাইলে ধীমন বড়ুয়া বলেন, ‘নতুন বছরে একে একে প্রতিটি কনটেন্টের খবর আমরা জানাব। প্রতিটি কনটেন্টেই আছে আকর্ষণীয় সব চমক।’ টকিজ' দেখা যাবে সব ধরনের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও টিভি অ্যাপ থেকে। যেকোনো মোবাইল অপারেটরের ইন্টারনেট ও ওয়াই–ফাই ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখতে পাবেন টকিজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status