ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
শাবনূরকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 October, 2022, 12:35 PM
সর্বশেষ আপডেট: Saturday, 8 October, 2022, 12:44 PM

শাবনূরকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান

শাবনূরকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান

প্রেম-বিয়ে-সন্তান-সংসরসহ নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। শবনম বুবলী, অপু বিশ্বাস ও দুই সন্তানের প্রসঙ্গ সবারই জানা। এছাড়া নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন তো আছেই! এবার পুরনো বিষয় যোগ হলো নতুন করে।

অপু-বুবলী ছাড়াও একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর, পূর্ণিমা, সাহারা থেকে শুরু করে বর্তমান সময়ের পূজা চেরির নামও জড়িয়েছে শাকিব খানের সঙ্গে। এর মধ্যে ‘শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব’ এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

শাবনূরকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান

শাবনূরকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান


জানা গেছে, শাবনূরকে বিয়ের প্রস্তাবের সময়কাল ছিল ২০১১ সাল। সেই সময়ে দেশের জনপ্রিয় সংবাদপত্রগুলোতেও বিষয়টি নিয়ে কথা বলেন এই দুই তারকা। তবে শাবনূরকে বিয়ের প্রস্তাবের বিষয়টি সরাসরি স্বীকার করেননি।

২০১১ সালে প্রকাশিত সাক্ষাৎকারটির একটি অংশ পাঠকের সামনে তুলে ধরা হলো-

শাকিব খান নাকি আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন?

শাবনূর: কে বললো আপনাকে এ কথা?

আপনি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন, তখন দু-একটি খবরের কাগজে লেখা হয় এমন খবর-

শাবনূর: ও আচ্ছা। না থাক এই প্রসঙ্গ। আমি কোনো মন্তব্য করছি না। আমি শাবনূর, এটাই আমার বড় পরিচয়। এরপর কে, কী কর, সেগুলো দেখার সময় নেই।

আপনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন?

শাবনূর: অবশ্যই। এর বড় প্রমাণ হচ্ছে ১০ বার মেরিল-প্রথম আলো তারকা জরিপে পুরস্কার অর্জন।

বর্তমান সময়ে আপনার অবস্থান কোথায়?

শাবনূর: আমার বৃহস্পতি তো তুঙ্গে!

আপনার পরে কে?

শাবনূর: এখনো দেখি না।

তাহলে এ শিল্পের কী হবে?

শাবনূর: আবার এহতেশাম দাদুকে লাগবে, নতুনদের নিয়ে আস। কিন্তু তিনি তো নেই। তবে তার শিষ্য হিসেবে আমি আছি। সামনে ছবি বানাব। সেখানে নতুন ছেলেমেয়েদের নিয়ে আসব।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status