ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 October, 2022, 11:11 AM

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আরও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এ হামলাকে প্রতিশোধমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিপরীতে এ ব্যবস্থা বলে দাবি করেছে পিয়ংইয়ং।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পর পরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এ ঘটনার নিন্দা জানায়।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধাচরণ করায় চীন ও রাশিয়াকে দোষারূপ করেছে যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদের বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে মস্কো ও বেইজিং। শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ের সমাধানের পক্ষে মত দেয় চীন-রাশিয়া।

উত্তর কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র এও বলেছে— ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া সমান নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status