ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
‘প্রতিটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 October, 2022, 1:21 AM

‘প্রতিটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে’

‘প্রতিটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে’

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ এখনও স্পষ্ট নয় উল্লেখ করে পিজিসিবির তদন্ত কমিটির প্রধান ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী বলেছেন, গতকাল প্রত্যেকটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পিজিসিবির পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন ইয়াকুব এলাহী চৌধুরী।

ইয়াকুব এলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘুরে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে। এখনই গ্রিড বিপর্যয়ের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না। সব বিষয়ে তদন্ত চলছে।

এ সময় তার সঙ্গে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status